স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে ধর্ষন করেছে গ্রাম পুলিশ। ধর্ষনেরপর থেকে ধর্ষক পলাতক রয়েছে। এলাকাবাসী উর্ধ্বতন প্রসাশনের কাছে ওই র্ধষক গ্রাম পুলিশের বিচারের দাবী জানিয়েছেন। জানাগেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের বিমল সরকারের স্ত্রীকে দীর্ঘদিন যাবৎ উত্যাক্ত করে আসছে একই গ্রামের মৃত হরিচরণ মধুর ছেলে কৃষ্ণকান্ত মধু ওরফে (কৃষ্ণ চৌকিদার)। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর স্বামী মোহনকাঠী নর-নারায়ন সেবা আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে যায় এবং তার ছেলে মায়ের সাথে ঝগড়া করে একই বাড়ীর কাকা রমেশ সরকারের ঘরে ঘুমায়। এ সুযোগে ওৎপেতে থাকা গ্রাম পুলিশ কৃষ্ণ চৌকিদার গভীর রাতে ওই গৃহবধূকে মুখে কাপড় গুজে দিয়ে জোর পূর্বক ধর্ষন করে। গৃহবধূর ডাক-চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়। ডাক-চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ীর বিশ্বনাথ সরকারের ছেলে দ্বিজেন সরকার বের হয়ে তিনি ধর্ষক কৃষ্ণ চৌকিদারকে পালিয়ে যেতে দেখেছে বলে জানান তিনি। এ ব্যাপারে ধর্ষিতা গৃহবধূ বলেন, কৃষ্ণ চৌকিদার দীর্ঘদিন যাবৎ আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার রাতে আমার স্বামী ও সন্তান ঘরে না থাকায় আনুমানিক দেড়টার দিকে কৃষ্ণ চৌকিদার আমাকে জীবন নাশের হুমকি দিয়ে মুখে কাপড় গুজে দিয়ে জোর পূর্বক ধর্ষন করে।
এ বিষয়ে একই গ্রামের শ্যামল সরকার, নির্মল রায়, জিতেন সরকার, অশোক সরকার ওই গৃহবধূকে উত্যাক্তের সত্যতা স্বীকার করে বলেন কৃষ্ণ চৌকিদার এর নামে এর পূর্বেও একই গ্রামের তরুনী ও গৃহবধূকে শ্লীতাহানীর একাধিক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক সাংবাদিকদের জানান, ধর্ষিতা ওই গৃহবধূ অভিযোগ দিলে গ্রাম পুলিশ কৃষ্ণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স/মা

