আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ : আ.ক.ম মোজাম্মেল হক
মেহেরপুর প্রতিনিধি : আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হবে। নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ আর জানুয়ারীতে মুক্তিযুদ্ধ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক কথাগুলো বলেন। তিনি আরোও বলেন যাচায় বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। নতুন করে আরোও কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তভূক্ত হবে।
যদি কেউ তালিকা থেকে বাদ পড়ে তারা আপিল করতে পারবেন। এছাড়াও তিনি বলেন প্রধানমন্ত্রী মজিবনগরে যে এক হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। সেই অনূযায়ায়ী নকশার কাজ চলছে। আর আজকের বৈঠকে তা চুড়ান্ত হবে।
জুম কনফারেন্সের সাথে যুক্ত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি, উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনিতিবিদরা।
স/এষ্

