খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
আমরা দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। বিরোধী দলের নেত্রী কিছু বুঝতে চান না, তিনি যা বুঝেন তাই সঠিক মনে করেন। দেশে উন্নয়ন হচ্ছে। অনেকে বলেন উন্নয়নের কাজে চুরি হচ্ছে। চুরি হলেও গরিবের হাতে কিছু পৌছায়। দেশের সকল মানুষ মোটামুটি খেয়ে শান্তিতে আছেন। আগামী ২ বছর পর নির্বাচন হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রচারনায় নেমে গেছেন। দেশে উন্নয়ন হলেও সাড়ে ৯ শতাংশ মানুষ এখনও চরম দরিদ্রতায় ও ২২ শতাংশ মানুষ দরিদ্রতার মধ্যে আছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করে। আগামী বছরের বাজেট বেড়ে ৯৫ হাজার কোটি টাকা হবে। অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার বিকেলে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের দেয়া এক সংমর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। সংর্বধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছেন, বর্তমান সরকারের অধিনে এদেশে ২০১৯ সালে একটি গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরেই সুখী সমৃধি বাংলাদেশ বির্নিমিত হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
অর্থমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের বড় শক্তি হলো সময় মত তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে। আর এ জন্য এ সরকারের অধিনে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তুু এই উন্নয়ন বিরোধি দলের নেত্রী বুঝতে চায় না। তারা যখন বলে এদেশের উন্নয় হচ্ছেনা তখন আমাদের হাসি পাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষ এখন ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে। দেশের সকল মানুষ আজ ক্ষেয়ে পড়ে বসবাস করছে। আগামী বছর আমাদের বাজেট হবে চার লক্ষ কোটি টাকারও বেশি।
সংর্বধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পৃথীবি বিভিন্ন দেশে যখন শ্রমিক ছাটাই হয় তখন আমরা নতুন নতুন কর্মক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিচ্ছি। আমাদের দেশের গ্রামে পর্যন্ত কোন অভাব নেই। এটা বিশ্বের কাছে একটি অবাগ বিষয়। আমাদের দেশে উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসী অবাগ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বর্তমানে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে তাদের বাজেট পেশ করছে। তিনি দেশে উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগকে সমর্থন দিতে বলেন। দেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরী হচ্ছে। বাংলাদেশ ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে অত্মপ্রকাশ করেছে। নিজেদের মধ্যে বিবেধ থাকলে অল্প সময়ের মধ্যে আওয়ামীলীগ এক হতে পারে।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। এসময় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নৌকা খচিত র্কোট পিন পরিয়ে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
স/জনী

