ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আগামী নির্বাচনে এরশাদের পৃথক জোট গঠনের আশা

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনের আগে তার দলের নেতৃত্বে ১০-১৫টি দলের জোট গঠন করা হবে। দেশ ও জাতির স্বার্থে আগামীতে জাতীয় পার্টির ক্ষমতায় যেতে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ শনিবার দুপুরে এক যোগদান অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. মোস্তফা সেলিম বেঙ্গলের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এরশাদ বলেন, অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে আগামীতেও গোটা জাতিকে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে। তাই জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ যোগদানকারীদের উদ্দেশে বলেন, তারাই আপনজন, যারা-সুদিনে-দুর্দিনে পাশে দাঁড়ায়। রংপুরের মানুষ আমার সবচেয়ে আপনজন। তারা সুদিনে-দুর্দিনে আমার পাশে ছিল এবং এখনও আছে। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুর পরিচালনায় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখত, পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, মো. আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা সুমন আশরাফ, হেলাল উদ্দিন হেলাল, মো. মিল্টন মোল্লা প্রমুখ।

যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম মেম্বর, আরিফুজ্জামান, সিরাজুল ইসলাম খান, সাইফুল ইসলাম, মুকুল, জুয়েল, জাহাঙ্গীর আলম, সুমন, রুবেল, রানা, ইউসুফ, ইসমাইল প্রমুখ।

স/শা