ঢাকারবিবার , ১১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

nayem ahmed
আগস্ট ১১, ২০১৯ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল পবিত্র ঈদুল আজহা বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে।

মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পবিত্র ঈদুল আজহার নামায শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ি পশু কোরবানি করবেন।

ঈদের প্রধান জামাত রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ।

ইতোমধ্যেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান জামাতে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজধানীর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫৮২টি স্থানে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতসহ ঈদুল আজহার ৩১২টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ২৭০ টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি বা বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোষ্টে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

 

স/এন