ঢাকাশনিবার , ১২ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগামীকাল ইবিসাস’র নির্বাচন

admin
মে ১২, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
আগামীকাল অনুষ্ঠিত হবে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন পোর্টালের প্রতিনিধিরা এ নির্বাচনে অংশ নিবে। সোমবার বেলা ১১ থেকে ১২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ইবিসাস’র কার্যনির্বাহী নির্বাচন ২০১৮ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এতে ভোটাররা শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নির্বাচিত করতে পারবেন। ইবিসাস’র নির্বাচনী ইসতেহার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা হলেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও জনসংযোগ অফিসের প্রধান ও ইবিসাস’র যেকোন একজন সাবেক সভাপতি হবেন সহকারী নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমাদের লক্ষ্য’ এ স্লোগানকে সামনে রেখে ১৯৮৯ সালে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে তুলে ধরার জন্য জন্নলগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি ইবি প্রশানকে সহায়তা করে আসছে।

স/এষ্