আকস্মিকভাবে চার্জার ফ্যানের দাম বেশি রাখায় জরিমানা
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ রবিবার (২৪ জুলাই) দুপুরে নেত্রকোনা পৌর শহরের তেরী বাজারস্থ ইলেকট্রনিক্স পণ্যের দোকানে চার্জার ফ্যান ও লাইটের আকস্মিক মূল্য বৃদ্ধির বিষয়ে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা। অভিযানে নিউ উত্তরা ইলেকট্রনিক্সকে চার্জার ফ্যানের মূল্য বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

পরে শহরের পারলাস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নেত্রকোনা থেকে ময়মনসিংহ সিএনজির নির্ধারিত ভাড়া ৮০ টাকার পরিবর্তে ১ শত টাকা করে রাখায় ২ জন সিএনজি চালককে ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্ট্যান্ডের সকল সিএনজি চালকদের সতর্ক করা হয়। জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা বিআরটিএ এর সমন্বয়ে সিএনজি ভাড়ার বিষয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা জেলার সহকারী পরিচালক মোঃ শাহ্ আলম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
স/বি

