ঢাকাশনিবার , ৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আইনজীবী শহিদুল ইসলাম টিটুর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

admin
মে ৪, ২০১৯ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সকল প্রকার কর্মকাণ্ড হতে অব্যাহতি দেওয়ার পরেও আইনজীবী পরিষদের সদস্য ও সংঠনের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু (৪৯) এর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভুয়া কমিটি গঠনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিটুর স্বাক্ষরে কিছু লোককে পদ পদবী প্রদান করা হয়, যা সম্পূর্ণ অবৈধ ও সংগঠনের শৃঙ্খলা বিরোধী। এব্যাপারে সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসেন তালুকদার অবগত নন।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, আইনের শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আর এই সংগঠনটি ১৯৯৬ সালের ২৯ শে মার্চ, বর্তমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের একমাত্র অভিভাবক জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এছাড়া অন্য কেউ উক্ত সংগঠনের সর্বোচ্চ অভিভাবক নন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন সম্পাদক, সুপ্রিম কোর্টের  সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, আইনজীবী পরিষদের সদস্য হওয়ায় টিটুর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ করার বৈধতা নেই এবং গত ১ জুন ২০১৮ইং তারিখের বর্ধিত সভার গৃহীত রেজ্যুলেশন মোতাবেক আইনজীবী শহিদুল ইসলাম টিটু ও মশিউর রহমান মোল্লাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের স্বাক্ষরিত সকল প্রকার কর্মকাণ্ড অবৈধ।
উল্লেখ্য বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ১৯৯৬ সালের ২৯ মার্চ গঠিত হয়। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০২ সালে সংগঠনের আহ্বায়ক হন টিটু। ২০১৩ সালের ২৫শে মার্চ সোমবার ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেই কমিটিতে অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম টিটু সভাপতি ও মশিউর রহমান মোল্লা সাধারণ সম্পাদক ছিলেন।
স/এষ্