ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অস্বাস্থ্যকর খাবার তৈরী করায় কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

admin
ডিসেম্বর ২৫, ২০২০ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

অস্বাস্থ্যকর খাবার তৈরী করায় কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি ॥ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় কুষ্টিয়ায় পাঁচ রেস্টুরেন্ট মালিককে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল ১০টা থেকে চলে এ অভিযান। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত চলাকালে শহরের মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা ও অশোক দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগীতা করে কুষ্টিয়া র‌্যাব-১২’র সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা জানান,কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে। এর ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

স/এষ্