কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নং সদস্য মামুন আর রশিদ মামুনকে অস্ত্র গুলি ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ একটি বিদেশী রিভালবার, ১টি বন্দুকের গুলি ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
আজ ভোড়ে জেলার সদর উপজেলার ভাদালিয়া পাড়ার আনোয়ার ড্রাইভারের বাড়ী থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাতে ভাদালিয়ার আনোয়ার ড্রাইভারের বাড়ীতে অস্ত্রগুলিসহ মামুন বাহিনীর লোকজন অবস্থান করছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মামুনকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশী রিভালবল, একটি রাইফেলের গুলি ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মামুন কুষ্টিয়া জেলা পরিষদের ৯নং সদস্য এবং অর্ধ ডজন মামলার আসামী। সে এলাকায় পিচ্চি মামুন নামে পরিচিত। মামুনের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে বলে জানাগেছে।
স/মা

