ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি, মাঠে ফিরছেন মিচেল স্টার্ক

admin
অক্টোবর ৪, ২০১৭ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

অ্যাসেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি। চোট সারিয়ে মাঠে ফিরছেন মিচেল স্টার্ক।

ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস বনাম দক্ষিণ অস্ট্রেলিয়া ম্যাচে খেলবেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন স্টার্ক। চোটের জন্য খেলতে যাননি বাংলাদেশ সফরে। ভারত সফরেও নেই বাঁহাতি পেসার। অ্যাসেজের আগে নিজের সুস্থতা প্রমাণের জন্য শেফিল্ড শিল্ডের ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।

এই অজি পেসার জানান, ‘‌এখন ভাল আছি। অ্যাসেজের আগে দ্রুত ম্যাচ ফিট হওয়া প্রয়োজন। তাই ঘরোয়া লিগে নিজেকে দেখে নিতে চাইছি। ’‌

৬ অক্টোবর সিডনিতে নিউ সাউথ ওয়েলসের হয়ে নামছেন স্টার্ক। তিনি ছন্দে থাকলে স্টিভ স্মিথদের চিন্তা অনেকটাই কমবে।

স/মা