ঢাকারবিবার , ২৫ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অস্ট্রেলিয়ার মেয়েরা চার-চারবার বিশ্ব চ্যাম্পিয়ন!

admin
নভেম্বর ২৫, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়া আবারো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ শিরোপা জিতল অস্ট্রেলিয়া ।

ওয়েস্ট ইন্ডিজে আজ রোববার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

ক্রিকেটে অস্ট্রেলিয়া সব সময়ই সমীহ–জাগানিয়া দল।তবে অবিশ্বাস্য হলেও সত্য, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া কখনো শিরোপা জিততে পারেনি। ছয়বার অংশ নিয়ে ২০১০ সালে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য।যেখানে মেয়েদের দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অভাবনীয় সাফল্য।এর আগে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মেগ ল্যানিংয়ের দল। অন্য দলগুলো যেখানে একবারের বেশি শিরোপা জিততে পারেনি,সেখানে অস্ট্রেলিয়ার মেয়েরা সেখানে চার-চারবার বিশ্ব চ্যাম্পিয়ন!

ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ আগে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মেয়েরা ১০৫ রান তাড়া করতে নেমে ম্যাচটা ৮ উইকেটে জিতেছে ২৯ বল হাতে রেখেই!