ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় সবাইকে সক্রিয় থাকতে হবে- এমপি গোপাল

admin
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ধর্মে ধর্মে বিভেদকে দূরে রাখার আহ্বান জানিয়ে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শারদীয় দুর্গোৎসবের সার্বজনীনতার কথা সমাজের সর্ব স্তরের মানুষের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ঠেকাতে নিজের সরাসরি অংশ নেওয়াটাও জরুরী। অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় সবাইকে সক্রিয় থাকতে হবে। দুর্গাপূজার আয়োজন ধর্মান্ধতা ও জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতীয় ঐক্য ও সংহতিকে আরও দৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম আলম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাক আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক মো জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাতোর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শেখ, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আতাহারুল ইসলাম হেলাল সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

স/মা