কুষ্টিয়া প্রতিনিধি: বিশ্ব যখন করোনা মহামারী আকার ধারণ করেছে ঠিক তখনি ভয়াবহ করোনা ভাইরাসের কারণে অসহায় দরিদ্র, অসুস্থ ও দিনমজুর মানুষ যখন ঘরবন্দি। সরকারি বেসরকারিভাবে এগিয়ে আসছেন অনেকেই।
ঠিক সেই সময় কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকার অসহায়, দিনমজুর ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে যাচ্ছেন জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান। এইচএম মতিউর রহমান তিনি তার নিজ অর্থয়ানে এ খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন প্রতিমুহুর্তে।
শহরে প্রায় প্রতিদিনই খাদ্য সহায়তা নিয়ে অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জনসচেতনতা,সামাজিক নিরাপদ দুরত্ব, স্বাস্থ্য সচেতনতা ও লিফলেট বিতরণ,জীবানুনাশক স্প্রে শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা এবং মাস্ক বিতরণ কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন তিনি।
এইচ এম মতিউর রহমান বলেন, আমি এবং আমার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ ত্রাণ কার্যক্রম শুরু করেছি। সরকরিভাবেও সহযোগিতা করা হচ্ছে। এই বিপদের সময় সামর্থ্য অনুযায়ী আমাদের এগিয়ে আসা উচিত।
এ জেলার যদি কেউ পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকে আমাকে জানালে আমি খাদ্য সামগ্রী পৌঁছে দিবো। এদিকে করোনা কালে শ্রমিকলীগ নেতা এইচ এম মতিউর রহমানের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন জেলার সচেতন মহল।
স/এষ্

