ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অসহায়দের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুদান প্রদান

abu naser
মার্চ ১৬, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

অসহায়দের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুদান প্রদান

আবু নাসের হুসাইন : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে গরীব, অসহায়, বয়ষ্ক ও বিধবাদের মাঝে বিধবা ভাতাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ই মার্চ) বেলা ১১টায় সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন চত্বরে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের চেয়ারম্যান মোছাঃ মতিয়া বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আঃ সোবহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী মশিউর রহমান, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ শাহজাহান মোল্লা, আতিয়ার রহমান প্রমুখ।

সদর উপজেলার ৪টি ইউনিয়ন কানাইপুর, চাঁদপুর, কৈজুরী, কৃষ্ণনগর ও সালথা উপজেলার ২টি আটঘর এবং গট্টি ইউনিয়নের মোট তিনশত দশটি পরিবারের মাঝে পঁচিশ কেজি করে চাউল, ২ লিটার করে তেল, ২ কেজি করে ডাল ও নগদ তিনশত করে টাকা বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক জানান, অনুষ্ঠানের শুরুতে আগত নারী-পুরুষের মাঝে মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশন পরিচালিত দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসা নিতে আসা সকল রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরিক্ষা-নিরীক্ষা করে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। প্রতি মাসে দেড় লক্ষাধিক টাকার ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়।

অকো-টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, বর্তমানে আমরা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস সারা বিশ্বকে প্রায় অচল করে দিয়েছিল। করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই মহামারী থেকে একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন। আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরবেন, সাবান দিয়ে বারবার হাত ধুয়ে নিবেন এবং জনসমাগম এড়িয়ে চলবেন। সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন এ মহামারী থেকে সকলকে রক্ষা করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও মহামারী করোনা থেকে মুক্তি কামনায় উপস্থিতি সকলকে নিয়ে জহুরা আনসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান দোয়া পরিচালনা করেন।

স/না