সাকিবের মূল পরিচয় তিনি অলরাউন্ডার। বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তবে তার এই অলরাউন্ড পারফরম্যান্স ইদানিং বেশি দেখা যায় না। যা দেখা গেল শুক্রবার রাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর লাহোর কালান্দার্স বনাম পেশওয়ার জালমির মধ্যকার ম্যাচে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়-এর নৈপূণ্যে লাহোরকে ১৭ রানে হারায় ড্যারেন স্যামির নেতৃত্বাধীন পেশওয়ার।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান করে লাহোর। অবশ্য সাকিবের জ্বলে ওঠার দিনে রান পাননি তার জিগারি বন্ধু তামিম ইকবাল। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা তামিম ফেরেন ৫ রান করে। আগের দুই ম্যাচে খুব একটা রান না পাওয়া সাকিব ফিরেন ২৪ বলে ২ চার এবং ১ ছক্কায় ৩০ রান করে।
উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ৯টি চারে করেন সর্বোচ্চ ৫৮ রান। ১৭ রান আসে মারলন স্যামুয়েলসরে ব্যাট থেকে। জবাবে বিনা উইকেটে ৩৮ রান তুলে ফেলা লাহোর ১ রানের মধ্যে হারায় ৫ উইকেট! এর মধ্যে নিজের প্রথম ওভারেই উমর আকমল ও গ্র্যান্ট এলিয়টকে তুলে নেন সাকিব। ২ ওভার বল করে ১৪ রান দিয়ে তার সংগ্রহ ২ উইকেট।
স/শা

