ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অর্থ আত্মসাৎ মামলায় ঠিকাদার জেলহাজতে

nayem ahmed
আগস্ট ২৫, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : অর্থ আত্মসাতের মামলায় এক ঠিকাদারকে জেলা হাজতে পাঠিয়েছে ঢাকা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালত। ওই ঠিকাদারের নাম কাজী মোকাররম হোসেন। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হাসামদিয়া গ্রামের অরবিন্দ ঘোষের ছেলে অখিলেন্দু ঘোষ এবং একই গ্রামের কাজী আ. ছাত্তারের ছেলে কাজী মোকররম হোসেন বাল্যবন্ধু ছিলেন। এর সুবাদে দুই বন্ধু অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৪ সাল থেকে ঠিকাদারি ব্যবসা শুরু করেন।

অখিলেন্দু তার নিজস্ব তহবিল থেকে মানিক মিয়া এভিনিউস্থ সোনালী ব্যাংকের শাখায় মোকাররমের একাউন্টে ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে ২১ লক্ষ ১০ হাজার টাকা জমা দেন। কিন্তু পরবর্তীতে মোকাররম পুরো কাজের ব্যয়ের হিসাব, টাকা প্রদানে টালবাহানা এবং টাকা দেবে না বলে হুমকি দেয়ায় অখিলেন্দু ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে ২০১৯ সালের ১০ ডিসেম্বর অর্থ আত্মসাতের মামলা করেন।

ঢাকা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।

পিবিআই-র তদন্ত প্রতিবেদন অনুযায়ী জানা যায় পূর্ণাঙ্গ হিসাব শেষে অখিলেন্দু ৯ লক্ষ ৫৬ হাজার ৯৯৭ টাকা পাবে। ওই মামলায় ২৩ আগস্ট রোববার ঢাকা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজিরা দিতে গেলে কাজী মোকাররম হোসেনকে জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এছাড়া ঢাকা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে, ৪২০/৪০৬/৫০৬ দঃ বিঃ ধারায় কাজী মোকাররম হোসেনের বিরুদ্ধে অখিলেন্দু ঘোষ অর্থ আত্মসাতের আরেকটি মামলা দায়ের করেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

স/এন