ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অর্থ আত্মসাতের অভিযোগে সালথা প্রেসক্লাবের সভাপতি বহিস্কার

admin
এপ্রিল ১৫, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা প্রেসক্লাবের অর্থ আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সভাপতি মোঃ সেলিম মোল্যাকে বহিস্কার করা হয়েছে। বুধবার (১৫এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ বহিস্কার করা হয়।

একই সাথে ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের নামে আত্মসাতকৃত সরকারী বরাদ্দ ১লাখ টাকা প্রেসক্লাবের অনুকূলে ফেরত দেওয়া জন্য তাকে বলা হয়েছে। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহানের সভাপতিত্বে প্রেসক্লাবের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.কিউ হোসাইন বুলবুল(যায়যায়দিন), আবু নাসের হুসাইন (নবচেতনা, ভোরের প্রত্যাশা), সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ (ইত্তেফাক), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ (বাংলার কথা), দপ্তর সম্পাদক মজিবুর রহমান (আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা (আজকালের খবর), কার্যনির্বাহী সদস্য হারুন-অর-রশীদ (বিডি২৪লাইভ, সময়ের কন্ঠস্বর) আজিজুর রহমান (দৈনিক সংবাদ), সাইফুল ইসলাম (দৈনিক সমকাল) মোঃ শফিকুল ইসলাম (নিউজ ওয়ান২৪), মোঃ মোশারফ হোসেন (ভোরের ডাক), মোঃ আরিফুল ইসলাম (নাগরিক দাবী), সাধারণ সদস্য বিধান মন্ডল (বাংলায় প্রতিদিন) প্রমূখ।

স/এষ্