—-অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি
অর্থনৈতিক উন্নয়নে সঞ্চয়ের বিকল্প নেই। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এক সময় বড় অংকের আমানতে পরিণত হবে। আমাদের সকলের প্রতিনিয়ত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে । বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর সাজেদা কমপ্লেক্সের ২য় তলায় দি প্রিমিয়ার ব্যাংক কলাকোপা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো পরবর্তী প্রজন্মের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে আমাদের মিতব্যয়ী হওয়া প্রয়োজন। কারন আমাদের ছেলে ও মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই আমরা আগামী দিনে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
এসময় সাংসদ বলেন, বর্তমান সরকার গ্রামের সাধারণ মানুষের দৌড়গোরায় ব্যাংকিং সেবা পৌছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের অর্থনৈতীক উন্নয়নের কথা চিন্তা করে ব্যাংকার ও ব্যাংক পরিচালনা পর্ষদের উচিত বিভিন্ন জনবান্ধব ব্যাংকিং কর্মসূচী গ্রহণ করা। তবেই আমরা সাফল্য লাভ করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া মুক্তিযোদ্ধা ও বয়স্ক গ্রাহকদের যাতে সেবার মান উন্নত থাকে সে বিষয়ে নজর রাখতে হবে। এসময় তিনি তার উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরেন। একই দিন সালমা ইসলাম এমপি নবাবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তা শাকিল আহমেদ, ওসি মোস্তফা কামাল, প্রকৌশলী মো. শাজাহান, পল্লী বিদ্যুতের জিএম আলমগীর হোসেন, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাইদুর রহমান, আওয়ামীলীগ উপজেলা সাদারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টির ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, লুৎফর রহমান নাদিম, জাহাঙ্গীর চোকদার, একেএম আব্দুল হালিম, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, আব্দুল গফুর, আজম খান, খন্দকার মোয়াজ্জেম হোসেন, শাখা ম্যানেজার রুহুল আমিন, জাতীয় ছাত্র সমাজের নেতা খলিল দেওয়ান প্রমুখ।
স/মা

