ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অমর একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে কাব্য বিলাস

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী আয়োজন করে মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার সকালে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে মুক্ত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় দুই-শত প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল, থিয়েটার এসোসিয়েশনে সভাপতি খোরশেদ আলম, উপদেষ্টা মনির হোসেন মনির। প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন শামিম আল মামুন, নূসরাত জানান তুলি।

প্রতিযোগিতায় ক- গ্রুপে প্রথম স্থান অধিকার করে ফাহমিদা সাবা, দ্বিতীয়- সুমাইয়া ইসলাম বুসরা, তৃতীয় সারা মাহজাবিন, খ গ্রুপে প্রথম স্থান অধিকার করে, ফারাহ সামাইরা চৌধুরী সীমুম, দ্বিতীয় এস. এম বায়েজিদ নূর, তৃতীয় রোকাইয়া জান্নাতি।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

 

স/এষ্