ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অভিষেকের অপেক্ষায় ৫ টাইগার

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৩:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আবু যায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন ধ্রুব। এই পাঁচ তরুণ ক্রিকেটারের এক সঙ্গে স্থান হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচের স্কোয়াডে। ঘরোয়া ট্যুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছেন নির্বাচকদের। এবার জাতীয় দলের স্বপ্ন পূরণে অভিষেকের অপেক্ষায় ৫ টাইগার।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ৫ জনই নতুন মুখ।

বাদ পড়েছেন, মুমিনুল হক, ইমরুল কায়েস, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

১৫ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।

স/এষ্