জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের হেতালবুনিয়া মৌজার ছৈলারচর এলাকায় বিশখালী নদী থেকে বালু উত্তোলণ করার সময় ড্রেজার মেশিন ও ১৩শ ঘনফুট ধারণ ক্ষমতার একটি বাল্কহেড আটক করা হয়।
পরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর ভ্রাম্যমান আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিক বরগুনা জেলার বেতাগী উপজেলার হারুন-অর-রশীদের ছেলে জিয়াউর রহমান জুয়েলকে ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে’ ২লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

স/এষ্

