ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অবশেষে ফরিদপুর মেডিকেল কলেজে করোনা টেষ্টের পিসিআর হস্তান্তর

admin
এপ্রিল ১০, ২০২০ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : অবশেষে বহুকাঙ্খিত ফরিদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি(অনুজীব বিদ্যা) বিভাগের ল্যাবে করোনা টেষ্টের জন্য পি,সি,আর মেশিন হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা থেকে পাঠানো মেশিন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম বুঝে নেন। আর এ মেশিন হস্তান্তরের মাধ্যমে ফরিদপুরবাসীসহ এ অঞ্চলের মানুষের চাওয়া পাওয়ার বাস্তব প্রতিফলন বাস্তবে রুপদান পেল। ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে এখান থেকে করোনা ভাইরাস পরীক্ষা করতে পারবেন তারা।

এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে পাঠানো করোনা টেষ্টের জন্য পি সি আর মেশিন শুক্রবার সকাল ৯টায় বুঝে পেয়েছি।

এখন ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আজ কিংবা আগামীকাল সকালে এসে মেশিন লাগানোর কাজ শুরু করবে। আমরা খুব চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মেশিন লাগিয়ে পরীক্ষা শুরু করার জন্য।

তিনি বলেন, আমাদের ল্যাবের প্রস্তুতির কাজ চলছে সেই কাজও শেষ পর্যায়ে রয়েছে। আর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ আশরাফুল আলম করোনা টেষ্ট এর দায়িত্ব পালন করবেন। তিনি এ বিষয়ে খুবই এক্সপার্ট। তিনি ২/৩ মাস আগে ঢাকার আইইডিসিআর থেকে বদলি হয়ে এখানে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন।

আর এই বিভাগের প্রধান হিসেবে তার উপর এই দায়িত্ব দেয়া হচ্ছে। আমরা এ বিষয়ের পুরো কৃতিত্বতের দাবিদার বলবো সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি মহোদয়ের। তাঁর আন্তরিক চেষ্টায় আজ ফরিদপুর মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে করোনা ভাইরাস টেষ্ট পরীক্ষার জন্য।

উল্লেখ্য কয়েকদিন আগে সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি সাংবাদিকদের জানিয়ে ছিলেন আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি খুব দ্রুতই করোনা টেষ্ট শুরু হবে ফরিদপুরে। তাঁর উদ্যোগেই এই অঞ্চলের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হচ্ছে করোনা টেষ্টের জন্য নির্ধারিত স্থান। যেখানে টেষ্ট শুরু ৩/৪ দিনের মধ্যে।

করোনা এই ঝুঁকির মাঝে বিদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার লোক ফরিদপুরে আসে। এ কারণে ফরিদপুর রয়েছে সবচেয়ে ঝুঁকির মধ্যে। সাধারণ মানুষ প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন ফরিদপুর মেডিকেল কলেজে করোনা টেষ্টের জন্য। আর এই মেশিন চলে আসার মাধ্যমে এই সমস্যা সমাধান এখন সময়ের ব্যাপার।

স/এষ্