এ.কে আজাদ(লক্ষ্মীপুর): কমলনগর থানায় যোগদান করেছেন ওসি ইকবাল হোসেন। এর আগে তিনি অত্র থানার খুব কাছাকাছি উপজেলা রামগতি থানার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন সেই থানায় অতি সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে কমলনগর থানার দায়িত্বে ছিলেন ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
যে কোন কারন বশত উর্ধতন কত্রৃপক্ষের নির্দেশে অন্যত্র বদলী হয়ে যাওয়ায় বেশ কিছুদিন ওসির দায়িত্ব পালন করেছেন ওসি(তদন্ত)আলমগীর হোসেন। কোন ওসি আসবেন এই থানায়,এ নিয়ে চলছিলো কমলনগরবাসীর নানান জল্পনা-কল্পনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ০৮ ই এপ্রিল যোগদান করেছেন রামগতি থানার সৎ-নিষ্ঠাবান-চৌকস অফিসার ইনচার্জ ইকবাল হোসেন। তিনি যোগদানের সাথে সাথেই রাজনৈতিক,ব্যবসায়ী,চাকুরীজীবী, সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন ফুল দিয়ে বরন করে নেন। সাধারন মানুষের মনেও কিছুটা স্বস্হি ফিরে এসেছে।
স/ এষ্

