ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অবশেষে আসছে আপনাদের ছবি ‘ডুব’!

admin
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢালিউডের আলোচিত ছবি ‘ডুব’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। ছবির মূল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে তিশা আরও লিখেছেন, অবশেষে আসছে আপনাদের ছবি ‘ডুব’! এইটুকু বলতে পারি, ছবিটা দেখে বের হওয়ার সময় চরিত্রগুলোর জন্য মায়া হবে, মন উদাস হবে, বিষন্ন হবে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসবে, ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী, আহারে জীবন, আহা জীবন!’

‘ডুব’ ছবিতে তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউড তারকা ইরফান খান, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী প্রমুখ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ ও ইরফান খান।

স/মা