ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অবশেষে অপসারিত হল ঝিনাইদহের চুটলিয়া মোড়ের নির্মাণাধীন সেই বিলবোর্ড

admin
জুন ৮, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
অবশেষে অপসারণ করা হল ঝিনাইদহ শহরের চুটলিয়াম মোড়ের নির্মাণাধীন সেই বিলবোর্ড। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিলবোর্ডটি অপসারণ করা হয়। জানা যায়, ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের চুটলিয়া মোড়ে কয়েক মাস আগে প্রাণ কোম্পানী একটি বিল বোর্ড নির্মাণ শুরু করে। বিলবোর্ডটি নির্মাণ করা হলে মোড়ে দু’পাশ থেকে আসা গাড়ী দেখতে পাবে না চালকরা। যে কারণে সড়ক দুর্ঘটনার পরিমান বেড়ে যাবে। এ কথা চিন্তা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েক মাস পুর্বে কাজটি বন্ধ করার মৌখিক ভাবে নির্দেশ দেন। পরবর্তীতে সড়ক বিভাগের সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে বিলবোর্ডটি অপসারণ করা হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম আজাদ খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শুভ্রা দাস, সদর থানার এস আই প্রবীর কুমারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স/এষ্