ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

admin
নভেম্বর ১৮, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

রাহুল রাজ : আগামী ২২ নভেম্বর থেকে অনুশীলনের জন্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নয় সিলেটে শুরু হবে দুই সপ্তাহের এই ক্যাম্প।

ফিটনেস ও স্কিল ক্যাম্পের সাথে থাকছে নিজেদের মধ্যে ভাগ হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ।স্টেডিয়াম থেকে সাড়ে ৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যাধুনিক হোটেলে থাকবেন ক্রিকেটাররা। প্রথম সপ্তাহে স্কিল ক্যাম্পের সাথে প্রস্তুতি ম্যাচও থাকছে। তবে দ্বিতীয় সপ্তাহে কেবল ম্যাচই খেলবে যুব দলের সদস্যরা।

আগামী ২২ নভেম্বর থেকে এই ক্যাম্প চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ও ৪ ডিসেম্বর পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে যুবারা। নিজেদের মধ্যে প্রস্তুতি এই ম্যাচ গুলোর মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলের স্কিল বাড়াবে মনে করে বিসিবি।

যুব দলের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড

ওপেনার : মোহাম্মদ ইমন আলী, ইফতেখার আহমেদ ইফতি, মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ।

মিডল অর্ডার : সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হাসান আবদুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস।

অলরাউন্ডার : মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

পেসার : মুশফিক হাসান, আরফ ইসলাম অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া।

স্পিনার : আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, শায়ান আহমেদ চৌধুরী।