রাজিবুল হক সিদ্দিকী
কিশোরগঞ্জ থেকে
গতকাল ৩০ আগস্ট ২০১৭ বুধবার শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ কর্তৃক জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ এর সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) কামরুজ্জামান খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৬-১৭ অর্থ বছরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর ১১ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৫৯, ৪০০ টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হবার এবং অভিভাবকদের ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রতি যতœবান হওয়ার পরামর্শ দেন।
স/মা

