এম এম টুলু,কেশবপুর(যশোর)
যশোরের কেশবপুর কলেজের প্রতিষ্ঠাতা প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যক্ষ নওয়াব আলী খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০১৫ সালের ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তিনি ১৯৫৪ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৮ সালে কেশবপুর কলেজ প্রতিষ্ঠাকাল থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন।সৎ ও নির্লভ এ শিক্ষাবিদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কেশবপুরের মজিদপুর ইউনিয়নে তার জন্মস্থান আটন্ডা গ্রামের বিভিন্ন মসজিদে শুক্রবার জুম্মাবাদ কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
স/এম

