ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অতিরিক্ত শরীরচর্চায় পুরুষের যৌন ক্ষমতা হ্রাস

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

শরীরের নাম মহাশয়৷ তাই যা সওয়াবেন, তাই সইবে৷ তবে অতিরিক্ত হলেই বিদ্রোহ করে উঠবে৷ আর সেই বিদ্রোহের ফল আপনাকেই ভুগতে হবে৷ এমনটাই বলছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার গবেষকরা। তাদের কথায়, অতিরিক্ত শরীরচর্চার ফলে হারিয়ে যায় পুরুষদের যৌন ক্ষমতা৷

শরীর নিয়ে ইদানীং নারীদের মতো পুরুষরাও বেশ সচেতন৷ বিশেষ করে যদি নারীমন আকর্ষণ করতে হয়৷ সিক্স প্যাক থেকে টেন প্যাক অ্যাব পর্যন্তও করার চেষ্টায় লেগে পড়েন পুরুষরা৷ ফল ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে দেওয়া৷ অতিরিক্ত ওজন তুলে পেশির জোর বাড়ানো৷ এই পেশির জোর বাড়াতে গিয়েই কমে যাচ্ছে পুরুষদের যৌন ক্ষমতা৷ সারাদিনের বেশ কিছুটা সময় জিমে কাটানোর পর বিছানায় অনাসক্ত হয়ে পড়ছেন তারা৷ এমনটাই দাবি গবেষকদের৷

তাহলে উপায় কী? শরীরচর্চা কী একেবারে করবেন না? করবেন, নিশ্চয়ই করবেন৷ তবে যতটুকু প্রয়োজন ততটাই সময় জিমে কাটাবেন৷ গবেষকদের পরামর্শ, সপ্তাহে ছয় ঘণ্টার বেশি শরীরচর্চা করবেন না৷ তাহলে শরীর-স্বাস্থ্যও বজায় থাকবে আর যৌনজীবনও অক্ষত থাকবে৷

স/শা