ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অতিথি পাখির আগমনে মুখরিত ইবি ক্যাম্পাস

admin
জানুয়ারি ২৬, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

অতিথি পাখির আগমনে মুখরিত ইবি ক্যাম্পাস

মোতালেব বিশ্বাস, ইবি,কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিবারের ন্যায় এবারও শীত বার্তা নিয়ে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে বাহারি প্রজাতির অতিথি পাখি। শীত মৌসুম শুরু হলেই ক্যাম্পাসের লেকে এসব ভীনদেশী পাখিদের আনাগোনা শুরু হয়। পাখিরা সবসময় নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরিবিলি পরিবেশ থাকায় প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের অতিথি পাখি তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এই ক্যাম্পাসের লেককে বেছে নেয়। আর নতুন রূপে সেজে উঠে যেন লেকটি।

প্রতিবারের ন্যায় এ বছরও বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক অর্থাৎ প্রকৌশলী অফিস ভবনের পাশের লেকে পাখি আসতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে লেকের পার। লেক ঘুরে দেখা যায় অধিকাংশ পাখিই সরালি বা হাঁস প্রজাতির। যারা পানিতে থাকতে পছন্দ করে এবং পানির মধ্যে থেকেই বিভিন্ন গুল্ম উদ্ভিদ ও পোকামাকড় খুঁজে খায়।

বিভিন্ন দেশ হতে আগত অতিথি পাখিগুলো প্রচণ্ড শীত আর খাদ্য সংকটে অস্তিত্ব রক্ষায় হাজার মাইল পথ অতিক্রম করে ছুটে আসে বাংলাদেশের মতো কম শীতপ্রধান দেশগুলোতে। প্রতিবছর নভেম্বর মাসে হিমালয়ের উত্তরে অবস্থিত শীত প্রধান দেশগুলো যেমন সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, হিমালয় অঞ্চলের প্রচন্ড শীত ও ভারি তুষারপাত হয়। আর পাখিরা এত শীতে টিকতে না পেরে উষ্ণতার খোঁজে নাতিশীতোষ্ণ প্রধান অঞ্চলগুলোতে চলে আসে।

বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে হওয়ায় প্রতি বছর অসংখ্য প্রজাতির পাখির আগমন ঘটে। দেশের যেসব স্থানে অতিথি পাখির বিচরণ ঘটে তার মধ্যে অন্যতম একটি স্থান ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতের রেশ কেটে গেলেই বসন্তের সময়টাতে এসব অতিথি পাখি আবারও তাদের চিরচেনা ভূমিতে ফিরে যায়।

এছাড়া হিমালয়ের উত্তর দিকের দেশ সাইবেরিয়া থেকে বেশি অতিথি পাখি আসে। এসব পাখির মধ্যে রয়েছে- সরালি, ল্যাঞ্জা হাঁস, খুঁনতে হাঁস, বালি হাঁস, মানিকজোঁড় প্রভৃতি। অতিথি পাখি ছাড়াও ইবি ক্যাম্পাসে অনেক প্রজাতির দেশীয় পাখির মেলা বসে।

নানান বর্ণের এই পাখিগুলো রাতে স্থান করে নেয় ক্যাম্পাসের বিভিন্ন গাছের ডালে। সূর্য ওঠার আগেই লেকের আশেপাশে নিজেদের সৌন্দর্য বিলাতে থাকে। ক্যাম্পাসের হালকা কুয়াশায় এ যেন এক অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে সকাল-সন্ধ্যায় ভিড় জমায় শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা।

প্রতিবছর শীতের পুরোটা সময়ে ক্যাম্পাসের লেকে ও গাছ-গাছালিতে বালিহাঁস, লেঞ্জা হাঁস , জলপিপি, সরালি, বড় সরালি, ছোট সরালি, খুনে হাঁস, বালি হাঁস, মানতে হাঁস, পাতারি,সাদা বক, পানকৌড়ি ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে।

তবে এ বছর ক্যাম্পাসের লেকে বিভিন্ন কারনে অতিথি পাখিদের থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কারণ করোনা মহামারীর কারণে গতবছর ক্যাম্পাস বন্ধ থাকায় জনকোলাহল কম ছিল, তাই অতিথি পাখি এসেছিল বেশী। এবারও আসতে শুরু করেছে পাখি। তবে এখনই পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত না করা গেলে অতিথি পাখি ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে।

অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারন কিছু শিক্ষার্থীদের দ্বারা গঠিত সংগঠন “অভয়রেণ্য”। এই সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় বিভিন্ন গাছে গাছে মাঠির কলসি ও হাড়ি বেঁধে অতিথি পাখিদের থাকার জন্য নিরাপদ আশ্রয় তৈরি করেছে।

এ বিষয়ে অভয়ারণ্যের একজন সদস্য হাসিন ইন্তেসাফ অর্প বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার ঘর। এখানে মানুষ পশু প্রানি সকলেরই শান্তিতে বসবাস করার অধিকার আছে। এখন শীত বেড়েছে। একইসাথে ক্যাম্পাসে অতিথি পাখির আগমনও শুরু হয়েছে। আমাদের বাঁধা কলসে তারাও বাসা বাঁধতে পারবে। পাশাপাশি আমরা তাদের নির্দিষ্ট সময় পর পর খাবার দিচ্ছি যেনো খাদ্য সংকট না হয়।

এছাড়াও বিশ্বিবদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাইজার হোসেন রাজন বলেন, আগে যে পাখি ছিল ছাত্র-ছাত্রীদের মগ্ধতার কারন তা এখন যেন ক্রংক্রিট বিল্ডিং এর কারনে বিলুপ্তির পথে । আমাদের ক্যাম্পাসে প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে নষ্ট করা হচ্ছে তাতে এ ধরনের পাখি আগামীতে দেখা যাবে কিনা সন্দেহ এবং এতশত ছাত্র-ছাত্রীদের মানসিক প্রশান্তিও হুমকির মুখে পড়বে।

স/এষ্