ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অচিরেই চালু হবে স্বাধীনতা সড়ক- ভারতীয় সহকারী হাইকমিশনার

admin
অক্টোবর ৫, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

অচিরেই চালু হবে স্বাধীনতা সড়ক- ভারতীয় সহকারী হাইকমিশনার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অচিরেই ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক ” স্বাধীনতা সড়ক” চালু হবে। আমরা সার্বিক বিষয় গুলো পরিদর্শন করে দেখেছি।

ভারতের বাকি কাজ গুলো দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার(রাজশাহী অঞ্চল) সঞ্জীব কুমার ভাট্টি। এর আগে সঞ্জীব কুমার ভাট্টি মুজিবনগরে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার তাকে স্বাগত জানান। এরপর স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন সঞ্জীব কুমার ভাট্টি। পরে মুজিবনগরে অবস্থিত বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ যাদুঘর ও সোনাপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া নবনির্মিত স্বাধীনতা সড়ক পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ডা: জেপি আগরওয়ালা প্রমুখ।

স/এষ্