ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ১০টি পরিবারকে নগদ অর্থ ও চাউল দিলেন জেলা প্রশাসক


এপ্রিল ১৩, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মোট ১০ টি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গরু-ছাগলসহ আসবাবপত্র, তৈজসপত্র, মজুদ করা ফসল ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ১০টি পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার গ্রহণ শেষে ১০টি পরিবারকে ৫ হাজার করে মোট ৫০ হাজার (জিআর) টাকা নগদ প্রদান করেন ও পরিবার প্রতি ২০ কেজি করে (জিআর) চাউল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।

স/জনী