ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অকাল প্রয়াত শারীরিক শিক্ষাবিদ মোফাজ্জলের স্মরণসভা ও দোয়া মাহফিল

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ৭, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অকাল প্রয়াত শারীরিক শিক্ষাবিদ মোফাজ্জলের স্মরণসভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের গৌরীপুরের ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মোফাজ্জল হোসেনের অকাল প্রয়ানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৭অক্টোবর) রামগোপালপুর পি জে কে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শারীরিক শিক্ষবিদ সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এমদাদুল হক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, রামগোপালপুর পি জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, লঙ্কাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, মঞ্জুরুল হক বাহার, সাংবাদিক রইছ উদ্দিন প্রমুখ।

স/বি