ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরের শার্শা উপজেলায় যুবক রনি মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৫, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা উপজেলায় যুবক রনি মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যু

মনির হোসেন, বেনাপোল।। যশোরের শার্শা উপজেলায় মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ফরহাদ আহম্মেদ রনি (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯ ঘটিকার সময় তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়া কলারামপুর সিটির কেলাং শহরে কানেক্টেশনের কাজ করতো।

নিহত রনি আহম্মেদ উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নধীন ৮ নং বাগুড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ছোট বোন, স্ত্রী ও এক চার বছরের কন্যা সন্তান রেখে গেছেন। রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের পিতা মাহামুদ আলী জানান, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালেশিয়ায় যান তার একমাত্র ছেলে রনি। রনি সেখানে কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে সিমেন্টের কংক্রিট (মালাই ভাষা) লংকান এর সাথে ধাক্কা খেয়ে রনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহকর্মী কুদ্দুস আলী মোবাইল ফোনে তার পরিবারকে মৃত্যুর খবরটি জানায়।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

স/এষ্