বাঘারপাড়ার তরমুজ চাষী ফিরোজ হোসেনের চোঁখে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন!
আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) ।। যশোরের বাঘারপাড়া উপজেলার তরমুজ চাষী ফিরোজ হোসেন তরমুজ চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখছেন।
বাঘারপাড়ার করিমপুর গ্রামের ফিরোজ হোসেন করিমপুর গ্রামের দক্ষিণ মাঠে মোট ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। গাছ ও ফল অনেক ভালো হয়েছে।
জানতে চাইলে চাষী ফিরোজ হোসেন জানান যে, তিনি আধুনিক পদ্ধতিতে ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন। এ পর্যন্ত এ চাষে তার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। তরমুজ বিক্রি করে ৩ লক্ষ টাকা হতে পারে বলে সে আশাবাদী।
উল্লেখ্য যে ফিরোজ হোসেন একজন ভালো তরকারি চাষী হিসাবে ইতিমধ্যে এলাকায় নাম করেছেন। গতবছর মরিচ চাষে ব্যাপকভাবে সফল হয়েছিল বলে ফিরোজ হোসেন জানিয়েছেন।
চাষী ফিরোজ হোসেন তার বিভিন্ন রকম সবজি ও তরমুজ চাষের বিষয়ে কৃষি বিভাগের সহযোগীতা কামনা করেছেন।
স/এষ্

