ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে ভূট্রা ক্ষেত থেকে অর্ধগলিত এক মহিলার লাশ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ৩০, ২০২৩ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 ফুলপুরে ভূট্রা ক্ষেত থেকে অর্ধগলিত এক মহিলার লাশ উদ্ধার

 ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান-  ময়মনসিংহের ফুলপুরে ২৯শে মার্চ বুধবার দুপুরে ভুট্টা ক্ষেত থেকে অর্ধগলিত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বাশাটি মধ্যপাড়া গ্রামের আহাম্মদ আলীর ভুট্টা ক্ষেতে একজন মহিলার অর্ধগলিত বিকৃত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফুলপুর থানায় সংবাদ দেয়।সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইন চার্জ( ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে ভিড় জমান।

পরে হরিনাদীর কফিল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলে এসে মহিলার পড়নের কাপড় চোপড় দেখে এটা মহিলার লাশ সনাক্ত করেন। মহিলার নাম রাশিদা বেগম(৪৫) পিতা মৃত কফিল উদ্দিন সাং হরিনাদী থানা ফুলপুর বলে সনাক্ত করেন। মৃত রাশিদা বেগম গত ২৬শে মার্চ সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় বাড়ী থেকে বের হলে আর বাড়ীতে ফিরে আসেনি । তাকে খুজাখুজি করে কোথাও পাওয়া যায়নি ।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি দেখতে পাই, উলঙ্গ অবস্থায় অর্ধগলিত রাশিদা বেগমের লাশ ভুট্টা ক্ষেতের বিতর খড়ের উপর পরে আছে । লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । পোস্ট ম্যাডামের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এছাড়াও উক্ত লাশের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স/বি