ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৪৪ জারি থাকার পরেও চলছে নির্মাণের কাজ! যেকোন সময় ঘটতে পারে অঘটন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১০, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

৪৪ জারি থাকার পরেও চলছে নির্মাণের কাজ! যেকোন সময় ঘটতে পারে অঘটন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।। আদালতের আদেশ লঙ্ঘন করে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগরে একটি প্রভাবশালী মহল স্থাপনা নির্মান করছে। যেকোনো মুহুর্তে বড় ধরণের অঘটনের আশংকা করছে সচেতন মহল।

জানা গেছে, শিবজয়নগর গ্রামের ২৯৩৩,২৯৩৫ ও ২৯৩৪ দাগের মোট ৩৪ শতাংশ জমির মধ্যে ২৮ শতাংশ জমিতে রাজিব মিয়া,আলেমা খাতুন, তাহমিনা খাতুন,রুনা আক্তার ও শাহেনা বেগম মালিকানা দাবি করে সম্প্রতি পাকা ঘর নির্মানের কাজ শুরু করে।

উক্ত জমির প্রকৃত মালিক দাবিদার শাহজাহান মিয়া আদালতে উল্লেখিত ব্যক্তিবর্গকে বিবাদী করে একটি দরখাস্ত মামলা করলে বিজ্ঞ আদালত বর্ণিত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাধবপুর থানায় আদেশের অনুলিপি প্রেরণ করেন। মাধবপুর থানার এএসআই মামুন মিয়া এ সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু প্রভাবশালী দ্বিতীয়পক্ষ এই নোটিশ আমলে না নিয়া উল্লেখিত ভূমিত ঘর নির্মানের কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন শাহজাহান মিয়া।

সরেজমিনে গিয়ে শাহজাহান মিয়ার অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। জানতে চাইলে দ্বিতীয় পক্ষের লোকজন দাবি করেন, এই ভূমি বিগত ৫০ বছর ধরে তারা পুরুষানুক্রমে ভোগদখল করে আসছেন এবং যথারীতি খাজনা ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন।
তাহলে বিজ্ঞ আদালত কেন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি দ্বিতীয় পক্ষের ইয়াসিন আরাফাত।

এ বিষয়ে মাধবপুর থানার এএসআই মামুনের যোগাযোগ করলে তিনি বলেন, আদালতের নির্দেশ মান্যকরে উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দেওয়া হয়েছে।

স/এষ্