ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নতুন চ্যালেঞ্জে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

নতুন চ্যালেঞ্জে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ

রাহুল রাজ।। নতুন দিন নতুন অধিনায়কত্ব নতুন চ্যালেঞ্জ নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার। পঞ্চপান্ডব অধ্যায় শেষ করে নতুন অধ্যয় শুরু হয়ে যাচ্ছে মিরাজের হাত ধরে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। সঙ্গে থাকছে ভক্তদের অনেক প্রশ্ন। যার উত্তর খুঁজে পেতে হবে সময় এর পালে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে তার। আসন্ন সিরিজ দিয়ে নতুন যুগের সূচনা হচ্ছে বাংলাদেশেরও। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বাংলাদেশ ক্রিকেট বহুল উচ্চারিত পঞ্চপান্ডবের অধ্যায় পেরিয়েছে আরও আগেই।

মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ গেল ১৮ বছর ক্রিকেটে বাংলাদেশের সেরা ফরম্যাট ওয়ানডেতে পাঞ্চপাণ্ডবদের কেউ না কেউ ছিলেন। উল্লেখ্য, পঞ্চপাণ্ডব ছাড়াও আগেও খেলেছে। তবে তখন অবসর নেননি মুশফিক, মাহমুদউল্লাহরা। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের কেউই নেই।

আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফি বিন মোর্ত্তজার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে যোজন যোজন দূরে। এ ছাড়া তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন তামিম ইকবাল। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর সমালোচনার মুখে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

এদিকে, শ্রীলঙ্কা সফরে ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হারে টাইগাররা। প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সে আধিপত্য বিস্তার করে ম্যাচ ড্র করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারে টাইগাররা। এবার ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি জানান, ওয়ানডে সিরিজে লড়াই হবে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টিতে জিততে পেরেছে বাংলাদেশ। ৪৩টি ম্যাচে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে, দু’দলের শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। ২০২৪ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ- শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।

ইনজুরি থেকে সুস্থ হয়ে লঙ্কান সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাইম শেখ। আরও ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী এবং বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং নাসুম আহমেদ।

এদিকে, একজন ব্যাটসম্যান চাইলে সর্বোচ্চ ১১টি ব্যাটিং পজিশনে ব্যাট করতে পারেন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ একটুর জন্য এই কীর্তি গড়তে পারেননি বলা যায়। তিনি ব্যাটিং করেছেন ৮টি ব্যাটিং পজিশনে।

ওপেন করেছেন তবে কখনো স্ট্রাইক নেননি। এর বাইরে ১০ ও ১১ নম্বরে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মিরাজ কোন পজিশনে ব্যাট করবেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। কারণ, এই সিরিজ থেকে ওয়ানডেতে তিনিই যে বাংলাদেশের অধিনায়ক।

মিরাজ তাঁর ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন আট নম্বরে। সবচেয়ে বেশি ব্যাটিংও করেছেন এ পজিশনে। ৩৪ ইনিংসে তাঁর রান ৬৫২। ভারতের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংসটিও এসেছে এই পজিশনে। তবে দলের প্রয়োজনে প্রায়ই ওপরে উঠে আসতে হয়েছে তাঁকে। ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের অন্য সেঞ্চুরিটি এসেছে ওপেনিংয়ে। আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ এশিয়া কাপে ওপেন করে ১১২ রানের ইনিংস খেলেন মিরাজ। মিরাজ সেই এশিয়া কাপেই ভারতের বিপক্ষে ৫ নম্বরে ব্যাটিং করেন।

এশিয়া কাপের পরই হয়েছিল বিশ্বকাপ, সেই ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে মিরাজকে আবার তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যায়। সব মিলিয়ে এমন ওঠানামার মধ্যেই থেকেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। অন্যদিকে তানজিদের সঙ্গে ওপেনিং কে করবেন, তা নিয়েও প্রশ্ন আছে। দলে ফেরা লিটন দাস বা মোহাম্মদ নাঈম নাকি পারভেজ হোসেন? নাজমুল হোসেনও হাত তুলতে পারেন। নিজেদের সর্বশেষ ওয়ানডেতে যে ওপেনিংয়ে নেমে ৭৭ রান করেছেন নাজমুল। মিরাজের ব্যাটিং অর্ডার তাই লিটন-নাজমুলদের ওপরও নির্ভর করছে।

শ্রীলঙ্কাও নেহাত ছেড়ে কথা বলবে না। তাই আজ বাংলাদেশেকে জিতলে হলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে মাঠে লড়াই করতে হবে।

বাংলাদেশ স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।