ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একই পরিবারের ৪জন গ্রেফতার

abu naser
এপ্রিল ৮, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একই পরিবারের ৪জন গ্রেফতার

 

 

সালথা ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে জুবায়ের হোসেন হিমেল ও তার পরিবারের ৩ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পৌরসভার জঙ্গুরদী পূর্বপাড়ায় হিমেলের বাড়িতে প্রায় ৩ ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র (এয়ারগান) সহ একই পরিবারের ৪ জনকে গ্রেফতার  করে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন- জুবায়ের হোসেন  হিমেল (৩০), মাহাবুবুর রহমান মঞ্জু (৫৮), হামিদা বেগম(৫০) ও  নাজিবা আক্তার(৩৫)।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ আসাদুজ্জামান সাকিল বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলার জুঙ্গুরদি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ একই পরিবারের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানকালে ওই বাড়ি থেকে একটি এয়ার গান, রামদা, চাপাতি ও ছুরিসহ অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।