ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গান গেয়ে ভাইরাল প্রত্যন্ত অঞ্চলের হারুন অর রশিদ

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গান গেয়ে ভাইরাল প্রত্যন্ত অঞ্চলের হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক ।। সোশ্যাল মিডিয়ার কল্যাণে গান গেয়ে ভাইরাল প্রত্যন্ত অঞ্চলের হারুন অর রশিদ। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর গ্রামের ছেলে হারুন। চর অঞ্চলে বসবাস হওয়ায় প্রায় সকল আধুনিক সুবিধা বঞ্চিত হয়েও অদম্য চেষ্টায় নিজেকে পরিচিত করেছেন দেশ ও বিদেশী বাঙালির কাছে।

হারুনের দরদ ভরা কন্ঠে লোকগীতি ও বাউল গানগুলো ইতোমধ্যে পেয়েছে ভিন্ন উচ্চতা। দর্শক জনপ্রিয়তা ও প্রশংসায় খুঁজে পেয়েছেন নিজের আলাদা পরিচিতি। হারুনের গাওয়া বেশিরভাগ গানের পাবলিক রিঅ্যাকশনে বোঝা যায় ইতোমধ্যে তার গানের তৈরি রয়েছে অগণিত শ্রোতা। পাঁচ ভাই দুই বোনের সংসারে জীবিকার প্রয়োজনে প্রবাসী হওয়ার চিন্তাও করেছিলেন।

দেশ ত্যাগের আগে শেষ চেষ্টায় গানকে নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যম হিসেবে পরখ করে নিতেই ধরা দিয়েছে সাফল্য। এরই মধ্যে হারুনের গান নজরে পড়েছে অনেক সুধীজনদের।

সংগীত পরিচালক রিফিয়ান রুয়েল, এআর ডালিম, শিমুল দ্বীপ বিজন সহ অনেকেই তার গানের প্রশংসা করেছেন। গীতিকার রাহুল রাজ এর মন্তব্য, হারুনের কন্ঠে দরদ ও দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতা আছে। সঠিক পরিচর্যা পেলে বাংলার সংগীত হারুনের কাছ থেকে অনেক কিছুই পেতে পারে। নিজের গান প্রসঙ্গে হারুন অর রশিদ জানান, এলাকায় বা আশেপাশে যারা গান করতো সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি।

এই চেষ্টায় মিজান নামে বন্ধুসুলভ এক ভাইয়ের সঙ্গে দেখা হলো। তাকে আমার গান শুনালাম। তার কাছে ভালো লাগতেই নিজের গানের দলের সঙ্গে আমাকে গান গাওয়ার ব্যবস্থা করে দেয়। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় আমার গান প্রকাশ করেন। গানগুলো মোটামুটি ভালো সাড়া পায়। মানুষের ভালোবাসায় আমি নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাই। এভাবেই গানের সঙ্গে আমার পথচলা শুরু। আগামীতেও এই চর্চা অব্যাহত থাকবে। নিজেকে প্রতিবার ভেঙ্গে নতুন করে গড়তে পারার ভিতরে এক ভিন্ন আনন্দ আছে।

স/এষ্