ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বগুড়ার শেরপুরে উচ্ছ্বাস ৯২ এর প্রথম এজিএম ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে উচ্ছ্বাস ৯২ এর প্রথম এজিএম ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে

বাদশা আলম, শেরপুর, বগুড়া।। বগুড়ার শেরপুরে ১৯৯২ সালে এসএসসি পাশকৃত বন্ধুদের সংগঠন উচ্ছ্বাস ৯২ এর প্রথম এজিএম ও ফল উৎসব গত ১০ জুন মঙ্গলবার শাজাহানপুর উপজেলার বগুড়া পাড়া এলাকায় ডাক্তার আমিরুল ইসলাম এর বাগান বাড়ী মেঘবতীতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলার সে সময়কার প্রায় সবগুলো হাইস্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি পাশকৃতরা অংশ গ্রহণ করে।

তিন পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ফল উৎসব। পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী বিকাল তিনটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রচন্ড তাপদহের কারনে অনুষ্ঠান কিছুটা বিলম্ব হয়। প্রচন্ড গরম উপেক্ষা করেও বিকাল পাঁচটা নাগাদ আগত সকল বন্ধুদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শুরুহয় একে অপরের সাথে খোশগল্প, আনন্দ আড্ডা, ফটোশেসন সহ স্মৃতিচারণ মুলক নানা আয়োজন। তারপর শুরু হয় ফল উৎসব। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, লটকন সহ মৌসুমি যাবতীয় ফল সংজোযন ছিল অনুষ্ঠানের মুল আকর্ষন। টেবিলে থরে থরে সাজানো ফলের ঝুড়ি থেকে একে সবাই ফল সংগ্রহ করে যার আসনে বসে খাওয়ার পর্ব শেষ করেন।

উচ্ছ্বাস ৯২ এর নিবেদিত প্রান বন্ধু ডাক্তার আমিরুল ইসলাম এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারণ সভায় হিসাবের দ্বায়িত্বে থাকা বন্ধু শোভন কুমার দাস সংক্ষিপ্ত আকারে তার হিসাব উপস্থাপন করেন এবং বন্ধু আবুল ফজল সিদ্দিক তোতা বিস্তারিত তুলে ধরেন সবার সামনে। এরপর উক্ত সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুল্যবান বক্তব্য প্রদান করেন সোনালী ব্যাংক সেগুন বাগিচা শাখার শাখা ব্যবস্থাপক মো. শফিকুর রহমান শফিক, সিটি ব্যাংক শেরপুর বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, জিনটেক্স ইলেকট্রনিকস এর কর্ণধর টিএম নুরুল আমিন প্যারিস, ইন্জিনিয়ারি জাহাঙ্গীর আলম, ডাঃ মেমিনুল হক প্রমুখ।

ডাঃ সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল নৈশভোজ। নৈশভোজের শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে অনুষ্ঠানে আগত সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ডাঃ আমিরুল ইসলাম পুরো আয়োজন সমাপ্তি ঘোষনা করেন।

স/এষ্